ডিজে ও শব্দবাজি বন্ধের দাবী নিয়ে পথে পরিবেশ কর্মীরা - The News Lion

ডিজে ও শব্দবাজি বন্ধের দাবী নিয়ে পথে পরিবেশ কর্মীরা



দি নিউজ লায়ন ;   উৎসবের মরসুমে সাধারণ মানুষের স্বার্থে ডিজে এবং শব্দবাজি নিষিদ্ধ করার দাবি নিয়ে এবার পথে নামল মাধবপুর পরিবেশ চেতনা সমিতি নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। বুধবার সকালে উলুবেড়িয়া উপ-সংশোধনাগারের সামনে ছবি এঁকে রাস্তায় মিছিল করে প্রতিবাদ জানালো সংস্থার প্রতিনিধিরা। পরিবেশবিদ জয়িতা কুন্ডু জানান উৎসবের আনন্দে আমরা সকলেই গা ভাসাই। 


কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে আমাদের আনন্দ যাতে অন্যের নিরানন্দের কারণ না হয়ে দাঁড়ায়। তিনি বলেন পুজোর সময় পূজামণ্ডপে ডিজে না বাজানোর পাশাপাশি কালীপুজোয় শব্দ বাজি ফাটানোর ব্যাপারেও আমরা সাধারণ মানুষের কাছে আবেদন রাখছি।


জয়িতা কুন্ডু জানান সাধারণ মানুষের কাছে এই আবেদন রাখার পাশাপাশি হাওড়া গ্রামীণ জেলার প্রতিটি থানায় এবং জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করে এই ব্যাপারে আমাদের সহযোগিতার আবেদন জানাবো।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.